ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সাবেক এমপি ওমর ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ডুয়া নিউজ: রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এবং তাঁর স্ত্রী নিগার সুলতানা চৌধুরীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
আজ বুধবার (১৬ এপ্রিল), দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, ওমর ফারুক চৌধুরী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং নানা ধরনের দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা কমিশনের কার্যালয়ে তদন্তাধীন রয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে তাঁদের বিদেশ গমন নিষিদ্ধ করা জরুরি হয়ে পড়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)