ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
ডুয়া নিউজ: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে কিছু বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এ সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিদের কাছে একাধিক চিঠি ও নির্দেশনা পাঠাচ্ছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ স্বাক্ষরিত একটি আধা সরকারি পত্রও এ প্রক্রিয়ার অংশ।
সর্বশেষ ২৩ ডিসেম্বর মন্ত্রণালয় থেকে গুচ্ছ ভর্তি কার্যক্রম বজায় রাখার জন্য একটি জরুরি নির্দেশনা ইস্যু হয়েছে। এর আগে, ১ ডিসেম্বর মন্ত্রণালয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিদের ভর্তি ব্যবস্থা অনুসরণ করার অনুরোধ জানায় এবং ১০ ডিসেম্বর আরও একটি চিঠি দেওয়া হয়।
এর আগে ২৭ নভেম্বর গুচ্ছ ভর্তি পদ্ধতির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অধিক শিক্ষক-শিক্ষার্থী আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের ব্যবস্থাপনায় ভর্তি পরিচালনা এবং নতুন প্রতিষ্ঠিত ও জনবল কম থাকা বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পদ্ধতির পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে। তবে বৈঠকটি কোন চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।
মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় বলা হয়েছে, ২০২০ সাল থেকে বাংলাদেশে সরকারি সাধারণ, কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গুচ্ছ ভর্তি পদ্ধতি চালু হয়েছে। এর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের আর্থিক ও মানসিক চাপ কমানো এবং ভর্তি প্রক্রিয়ার সময় সাশ্রয় করা।
এছাড়া, গুচ্ছ পদ্ধতির মাধ্যমে একাধিক বিশ্ববিদ্যালয়ে আলাদা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের কারণে শিক্ষার্থীদের যাতায়াত ও আবাসনের খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গত শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয় এই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করে।
তবে বর্তমানে কয়েকটি বিশ্ববিদ্যালয় আলাদাভাবে ভর্তি চালানোর পরিকল্পনা করছে, যা অভিভাবকদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করবে এবং শিক্ষা প্রশাসনের প্রতি নেতিবাচক ধারণা তৈরি করতে পারে।
সুতরাং, সব বিশ্ববিদ্যালয়ের ভিসিদেরকে পুনরায় গুচ্ছ পদ্ধতির সুফল বিবেচনা করে এটি বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এ সংক্রান্ত একটি সভা করা হয়েছে এবং গুচ্ছ পদ্ধতি অব্যাহত রাখার বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে।
উপাচার্যদের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?