ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
আদানির এক ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু
ডুয়া নিউজ: কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পুনরায় বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
আজ শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এক বার্তায় জানিয়েছে, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আদানি বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আবারও জাতীয় গ্রিডে সংযুক্ত হয়েছে।
পিজিসিবি আরও জানায়, সন্ধ্যা ৭টার দিকে গ্রিডে এই কেন্দ্র থেকে সরবরাহকৃত বিদ্যুতের পরিমাণ ছিল ৪৬ মেগাওয়াট, যা সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাড়বে।
এর আগে, কারিগরি ত্রুটির কারণে ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট থেকেই বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এতে জাতীয় গ্রিডে অতিরিক্ত চাপ পড়ে এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
ভারতের আদানি গ্রুপের এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ১,৬০০ মেগাওয়াট। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশ সরকার ২৫ বছরের জন্য কিনবে। ২০১৭ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও আদানি গ্রুপের মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রকল্পটির প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় ২০২৩ সালের এপ্রিল মাসে, এবং দ্বিতীয় ইউনিটটি একই বছরের জুনে উৎপাদনে আসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)