ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজারের বিশেষ তহবিলের মেয়াদ বৃদ্ধি
ডুয়া নিউজ: আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজারের বিশেষ তহবিলের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে। এতদিন তহবিলটির মেয়াদ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত নির্ধারিত ছিলো।
মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো: জাকির হোসেন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) লিখিত অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ প্রজ্ঞাপন জারি করেছে বলে জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে জারিকৃত ডিওএস (আরএমএমসিএমএস) ১১৫৪/১৬১/২০২০-৫৪৫ নং প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে বিশেষ তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংক নির্দেশিত পন্থায় তফসিলি ব্যাংক কর্তৃক পুঁজিবাজারে বিনিয়োগ আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ২৬ক ধারা এবং একই আইনের ৩৮ ধারার প্রথম তফসিলভুক্ত আর্থিক বিবরণী প্রস্তুতির নির্দেশনার ৪ (খ) নং ক্রমিকের আওতা বহির্ভুত রাখার সিদ্ধান্ত গৃহীত হইল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ