ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
‘আবাবিল পাখি ভীষণ প্রয়োজন’
ডুয়া ডেস্ক : গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের দীর্ঘদিনের বর্বরতার জন্য কাঁদছে গোটা বিশ্ব। নির্মম এই গণহত্যার প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের মাঝেও জেগে উঠেছে ফিলিস্তিনের প্রতি গভীর সহানুভূতি ও সংহতি।
সামাজিকমাধ্যমেও ইসরায়েলের এই নৃশংসতার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ছেন অনেকেই। সেই তালিকায় এবার যুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। তিনি নিজের অবস্থান থেকে প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছেন।
এক পোস্টে তিনি লেখেন, ‘হে আল্লাহ, আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন। আবার আবাবিল পাখির ভীষণ প্রয়োজন, আল্লাহ আমাদের হেফাজত করুন।’
আরেকটি পোস্টে ওমর সানী লিখেছেন, ‘আল্লাহ, তুমি আমাকে যেমন করে প্যালেস্টাইনের ধ্বংস দেখিয়েছো, আমার নবীর কসম, আমি চাই ইসরায়েলের আরও ভয়াবহ ধ্বংস দেখতে।’
তার এই প্রতিবাদে সমর্থন জানাচ্ছেন অসংখ্য ভক্ত-অনুরাগী।
ওমর সানীর মতো আরও অনেক তারকাই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন। সংহতি জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খান, সিয়াম আহমেদ, আরিফিন শুভ, জয়া আহসান, নির্মাতা আশফাক নিপুণ ও সংগীতশিল্পী আসিফ আকবরসহ অনেকে।
তারকাদের এমন অবস্থান সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ছে দ্রুত ও ফিলিস্তিনের প্রতি জনমত আরও জোরালো হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)