ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
‘আল্লাহ তুমি রক্ষাকর্তা’, ফিলিস্তিনিদের জন্য মুশফিক-রিয়াদ-জামালদের প্রার্থনা
ডুয়া ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলায় হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে এবং পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রকেট হামলার কারণে শিশু, নারীসহ অসংখ্য মানুষ নির্মমভাবে মৃত্যুবরণ করছে। এই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশও এর বাইরে নয়। দেশের বিভিন্ন শহরে প্রতিবাদ, বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
ফিলিস্তিনিদের প্রতি সাহায্যের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা মাহমুদউল্লাহ, ক্রিকেটার মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ এবং আফিফ হোসেন। এছাড়া বাংলাদেশের ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ফেসবুকে প্রার্থনা করেছেন।
মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুক পেজে ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করে লিখেছেন, “আল্লাহ, নির্যাতিতদের সাহায্য করুন। আল্লাহ, তুমি তাদের রক্ষাকর্তা। তাদের সাহায্যকারী ও শক্তিদাতা হিসেবে কাজ করো।”
মাহমুদউল্লাহ রিয়াদ গাজার বিধ্বস্ত একটি ছবি পোস্ট করে লিখেছেন, "হে আল্লাহ, দয়া করো, সাহায্য করো। হে রাহমানুর রাহিম, হে আল্লাহ, তুমি আমাদের রক্ষাকর্তা। দয়া করে তাদের রক্ষা করো ও বিজয়ী বানিয়ে দাও, আমিন। হে রব, এটা আর সহ্য করা যাচ্ছে না। তুমি আল-আহাদ, আস-সামাদ। হে আল্লাহ, তাদের প্রতি দয়া করো, রক্ষা করো।"
মেহেদী মিরাজ লিখেছেন, “গাজার আকাশ বারুদের গন্ধে ভারী। নিস্তব্ধ শিশুরা কাঁদছে নিঃশব্দে। প্রতিটি কান্না প্রতিধ্বনিত হচ্ছে আমাদের হৃদয়ে। আসুন, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ মিলাই, নির্যাতিতদের পাশে দাঁড়াই, গাজার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করি। হে আল্লাহ, গাজাকে শান্তি ও নিরাপত্তা দিন।”
ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ফিলিস্তিনের ফুটবলারদের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, “তোমরা সবসময় আমাদের হৃদয় ও মনজুড়ে থাকবে। তোমাদের শুভদিনের জন্য প্রার্থনা।” এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী গাজাবাসীর জন্য প্রার্থনা করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ