ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ডাকসু হামলার ৫ বছর পর নতুন করে তদন্ত শুরুর চিন্তা ঢাবির
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তাঁর সহযোগীদের ওপর হামলা এবং ভাঙচুরের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা কমিটি ৫ বছর পার হয়ে গেলেও এখনো প্রতিবেদন জমা দিতে পারেনি। তবে ফের নতুন করে এই ভয়াবহ হামলার তদন্ত শুরু করার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন।
২০১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরুল হল নুরের কক্ষে বাতি নিভিয়ে হামলা চালানো হয়। এতে নুরুলসহ অন্তত ৩০ জন আহত হন। ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীদের হামলার পরেরদিনই ঘটনা তদন্তে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটিকে ছয় কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। পরে সেটি তিন দফায় পেছালেও সেই প্রতিবেদন ৫ বছরেও জমা হয়নি।
তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার কথা নিশ্চিত করেছেন সেই তদন্ত কমিটির আহ্বায়ক ও তৎকালীন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ।
এই হামলার নতুন করে তদন্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
তিনি বলেন, এ ধরনের হামলা নজিরবিহীন ছিল। আমরা ইতিমধ্যে বিষয়টা নিয়ে ভেবেছি। শিক্ষার্থীরা চাইলে আমরা এটার তদন্ত ফের শুরু করব।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, ডাকসু হামলার পরিপ্রেক্ষিতে যে প্রহসনের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তারা কোনো তদন্ত না করে প্রমাণ করেছেন যে হাসিনার আমলের তদন্ত কমিটি আসলেই একটি দায় এড়ানোর কমেডি। আমরা নতুনভাবে তদন্ত কমিটি গঠন করে অতিদ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতার করে বিচারের আওতায় আনার আহ্বান করছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ