ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
গ্রীন ডেল্টার ২৫ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৪ অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) অনলাইন কনফারেন্সিং ও সম্প্রচার প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত সভায় গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন শামসুন নাহার বেগম চৌধুরী। এজিএমে কোম্পানির স্পন্সর, বোর্ড অফ ডিরেক্টরস-এর সদস্যবৃন্দ এবং শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী সকল শেয়ারহোল্ডারদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান, যারা প্রতিষ্ঠালগ্ন থেকে কোম্পানির সাফল্যের সঙ্গে জড়িত ছিলেন। তিনি সংকটময় পরিস্থিতিতে নিবেদিত হয়ে কাজ করা সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফারজানা চৌধুরী প্রতিষ্ঠানটির গ্রাহক সেবা, ডিজিটালাইজড সল্যুশন এবং অন্যান্য গ্রাহকসেবা প্রদানে ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দৃঢ় প্রত্যয় দেখান। তিনি আর্থিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে ধারাবাহিক উদ্ভাবন এবং উচ্চমানের সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন।
এছাড়াও, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক, নাসির এ চৌধুরী শেয়ারহোল্ডারদের অব্যাহত সহায়তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনলাইনে অনুষ্ঠিত এজিএমে উপস্থিত শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালনা পরিষদের কার্যক্রম, শক্তিশালী কর্পোরেট প্রশাসন ও আকর্ষণীয় ডিভিডেন্ড ঘোষণার জন্য প্রশংসা করেন এবং ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ নিয়েও তাদের সন্তুষ্টি ব্যক্ত করেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?