ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
মোবাইল ব্যাংকিংয়ে টাকা জমা ও উত্তোলন নিয়ে নতুন নির্দেশনা
ডুয়া ডেস্ক: মোবাইল ব্যাংকিং বা আর্থিক সেবার (এমএফএস) লেনদেনের সীমা আবারও বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন একজন গ্রাহক তার অ্যাকাউন্টে দিনে ৫০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা জমা (ক্যাশ-ইন) করতে পারবেন। একই সঙ্গে দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা উত্তোলন বা ক্যাশ আউট করতে পারবেন এবং মাসে ২ লাখ টাকা উত্তোলন করা যাবে।
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (২৭ মার্চ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন সীমা নির্ধারণ করেছে। এতে বলা হয়েছে, এখন একজন গ্রাহক দিনে ৫০ হাজার টাকা ক্যাশ-ইন বা জমা করতে পারবেন, যা পূর্বে ৩০ হাজার টাকা ছিল। মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা জমা করার সুযোগ দেওয়া হয়েছে, যা আগে ছিল ২ লাখ টাকা। তবে ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আগের মতোই দিনে ৫০ হাজার এবং মাসে ৩ লাখ টাকা সীমা অপরিবর্তিত রয়েছে।
এছাড়া দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা উত্তোলন (ক্যাশ আউট) করা যাবে, যা পূর্বে ছিল ২৫ হাজার টাকা। মাসে সর্বোচ্চ ২ লাখ টাকা উত্তোলন করা যাবে, যা আগের সীমা ছিল ১ লাখ ৫০ হাজার টাকা।
ব্যবসায়িক লেনদেনে (বিটুপি) দৈনিক সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার এবং মাসিক সীমা ২ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ টাকার নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি হিসাবের স্থিতি সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। তবে ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না।
এই নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করতে বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা