ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
‘মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা, ছিনতাইয়ে জিরো টলারেন্স’
ডুয়া ডেস্ক: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান জানিয়েছেন, কোনো অবস্থাতেই মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশাকে চলাচল করতে দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, এসব অটোরিকশাগুলোকে মহাসড়ক থেকে ১০০ মিটার দূরে ফিডার রোডে অবস্থান করতে হবে এবং যাত্রী ওঠানামা করতে হবে। এজন্য তিনি অটোরিকশাচালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করেন।
কমিশনার আরও বলেন, যদি অটোরিকশা মহাসড়কে উঠে তাহলে তাদের বিরুদ্ধে ডাম্পিংসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঈদ উপলক্ষে বাসের ভাড়া বেশি নেওয়া হলে তাও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজ (২৭ মার্চ) বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চান্দনা চৌরাস্তায় ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে মহাসড়কের ওপর থেকে হকারদের উচ্ছেদ করা হয়েছে, অবৈধ পার্কিং সরানো হয়েছে এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা আনার জন্য বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছেন। এছাড়া কাঁচামাল ও নিত্যপণ্য বহনকারী যানবাহন ছাড়া অন্য সব ভারী যানবাহন চলাচল বন্ধ করা হবে এবং সড়কের খানাখন্দ মেরামত করা হয়েছে।
এ সময় তিনি ছিনতাই প্রসঙ্গে বলেন, মহানগর পুলিশ ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং আগের তুলনায় ছিনতাইয়ের ঘটনা কমে এসেছে। পুলিশ ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং কিছু ছিনতাইকারীকে ধরতে গিয়ে পুলিশ সদস্যও আহত হয়েছেন। তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, অনেক ব্যক্তি চাকরি হারিয়ে ছিনতাই কাজে জড়িত হয়েছেন এবং তাদের পেছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়