ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
শেয়ারবাজারে সূচকের উন্নতি, লেনদেনের খরা
ডুয়া ডেস্ক : শেয়ারবাজারে আজ সূচকের উন্নতি হলেও লেনদেনের পরিমাণে দেখা দিয়েছে খরা। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুইটি সূচক বাড়লেও একটি কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবগুলো সূচকের পতন হয়েছে। সিএসইতেও লেনদেনে বড় ধস দেখা গেছে।
সপ্তাহের চতুর্থ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। অন্যদিকে, আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে জানা যায়, আজ ডিএসইর প্রধান সূচকের উথ্থান হয়েছে ৪ দশমিক ৯৫ পয়েন্ট। আগের কর্মদিবস সোমবার প্রধান সূচক বেড়েছিল ১৭ দশমিক ৩১ পয়েন্ট।
এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস শূন্য দশমিক ০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৮ দশমিক ১১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১ হাজার ৯১৪ দশমিক ৬৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৫ কোটি ৯ লাখ টাকার। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩৮৬ কোটি ৪৭ লাখ টাকার।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টির।
অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২০ কোটি ৩০ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭০টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৪১ দশমিক ৩৫ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ৮ দশমিক ৬৬ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে