ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণায় শর্ত শিথিলের দাবি
ডুয়া নিউজ: বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালে ঋণ পরিশোধের ক্ষেত্রে ডেফারেল (বিলম্ব পরিশোধ) সুবিধা গ্রহণকারী ব্যাংকগুলোর জন্য ডিভিডেন্ড ঘোষণার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে বেসরকারি ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি) এই নিষেধাজ্ঞা শিথিলের দাবি জানিয়েছে।
সংগঠনটি মনে করছে, এই শর্ত ২০২৪ সাল পর্যন্ত শিথিল করা উচিত। আর নতুন নীতিমালা ২০২৫ সাল থেকে কার্যকর হওয়া উচিত।
বিএবি চেয়ারম্যান আবদুল হাই সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নর এবং সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাদের উপস্থিতিতে বিএবি প্রতিনিধিদল ডেফারেল সুবিধা গ্রহণকারী ব্যাংকগুলোর ২০২৪ সালে যেন ডিভিডেন্ড ঘোষণা করতে পারে, এমন দাবি উত্থান করেছে।
এর আগে বাংলাদেশ ব্যাংক ১৩ মার্চ একটি সার্কুলার জারি করে জানায়, ২০২৪ সালের জন্য ডিভিডেন্ড বিতরণের ক্ষেত্রে ২০২১ সালের নির্দেশনা অনুসরণ করতে হবে। সেই নির্দেশনায় উল্লেখ করা হয়, ডেফারেল সুবিধা গ্রহণকারী ব্যাংকগুলোর জন্য স্টক ডিভিডেন্ড দেওয়ার সুযোগ বাতিল করা হয়েছে, ফলস্বরূপ, তারা ২০২৪ সালে কোনো ডিভিডেন্ড বিতরণ করতে পারবে না।
বিএবি নেতাদের মতে, শর্ত শিথিল হলে ডেফারেল সুবিধা গ্রহণকারী ব্যাংকগুলো তাদের শেয়ারহোল্ডারদের আরও আকৃষ্ট করতে সক্ষম হবে এবং এটি সামগ্রিকভাবে ব্যাংক খাতের শক্তিশালী অবস্থান নিশ্চিত করবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)