ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাঠ থেকে সোজা হাসপাতালে তামিম
ডুয়া ডেস্ক : সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, বুকে ব্যথা অনুভব করায় তাকে দ্রুত ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহামেডান দলের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে হেলিকপ্টারে নেওয়ার মতো শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সাভারের ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের হয়ে মাঠে নেমেছিলেন তামিম। ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে টসেও অংশ নেন তিনি। কিন্তু খেলার মধ্যেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হলে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তামিমের অসুস্থতার খবর বিসিবিতে তাৎক্ষণিক প্রভাব ফেলেছে। দুপুর ১২টায় শুরু হওয়ার কথা থাকলেও বোর্ডের নির্ধারিত সভা স্থগিত করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ