ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
অভিনেতা মাহফুজ, তার স্ত্রীসহ চারজনের ব্যাংক হিসাব তলব
ডুয়া নিউজ: অভিনেতা মাহফুজ আহমেদ, তার স্ত্রী ইশরাত জাহান কাদের এবং শ্বশুর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (২৩ মার্চ) এনবিআরের সেট্রোল ইন্টেলিজেন্স থেকে পাঠানো একটি চিঠির মাধ্যমে এই তথ্য জানা গেছে। চিঠিতে তাদের ব্যক্তিগত এবং মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য ৭ কার্যদিবসের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এনবিআরের চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামে যেকোনো মেয়াদি আমানত হিসাব, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র এবং অন্যান্য সেভিংসের ২০১৭ সালের ১ জুলাই থেকে হালনাগাদ বিবরণী পাঠাতে হবে।
একই দিনে জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব ফ্রিজ করার জন্য এনবিআরের সেট্রোল ইন্টেলিজেন্স সেল চিঠি পাঠিয়েছে।
এদিকে, গত ২০ মার্চ থেকে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য এবং দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ১৯৯৬ সাল থেকে নানা আসনে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদে বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)