ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজার: সূচক টেনে নামালো ৪ কোম্পানির শেয়ার
ডুয়া ডেস্ক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৩ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৩৪ পয়েন্ট কমেছে ও অন্য দুই সূচকের সামান্য উথ্থান দেখা গেছে। আজ সূচকের এমন পতনের নেপথ্যে ছিল ৪ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, ব্রাক ব্যাংক, সামিট পাওয়ার এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
কোম্পানিগুলোর শেয়ার দর কমার কারণে এদিন ডিএসইর সূচক কমেছে ৭ দশমিক ১১ পয়েন্ট।
আজ ডিএসইর সূচক পতনে সবচেয়ে বেশি দায় ছিল ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের। এদিন ব্যাংকটির শেয়ার দর কমেছে ৫০ পয়সা। যে কারণে ডিএসর সূচক কমেছে ২ দশমিক ৫৫ পয়েন্ট।
সূচক পতনে দায়ী দ্বিতীয় কোম্পানি ছিল ব্রাক ব্যাংক। আজ ব্যাংকটির শেয়ার দর কমেছে ৭০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমেছে ২ দশমিক ৪৭ পয়েন্ট।
আজ সূচক পতনে দায়ী তৃতীয় কোম্পানি ছিল সামিট পাওয়ার। কোম্পানিটির কারণে আজ ডিএসইর সূচক কমেছে ১ দশমিক ১৬ পয়েন্ট। আর স্কয়ার ফার্মার কারণে সূচক কমেছে শূন্য দশমিক ৯৩ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)