×

ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দুই প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে সামিট পাওয়ার

২০২৫ মার্চ ২২ ১০:৩১:১৯

দুই প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে সামিট পাওয়ার

ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেড চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫৭ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ২৫ পয়সায়।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৪) কোম্পানির ইপিএস হয়েছে ৫০ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮২ পয়সা।

প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর ২০২৪) কোম্পানির মোট ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৭ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১ টাকা ৭১ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৮৮ পয়সায়।

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত