ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিপ্লবীদের হত্যার বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল
ডুয়া নিউজ: দেশের বিভিন্ন স্থানে বিপ্লবী ছাত্রদের গুপ্তহত্যার তদন্ত, বিচার এবং নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এর আগে, প্রতিবাদকারী শিক্ষার্থীরা সন্ত্রাসীদের বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
বিক্ষোভের সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়, যার মধ্যে ছিল ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘বিপ্লবীরা এক হও’, ‘ফ্যাসিবাদ রুখে দাও’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত’, ‘আওয়ামী লীগের ঠিকানা, স্বৈরাচারের ঠিকানা’, ‘এই বাংলাতে হবে না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী জুনায়েদ মাসুদ বলেন, “পতিত আওয়ামী লীগ, আমলা, ছাত্রলীগ এখনও বাংলার জমিনে রয়ে গেছে। তারা ষড়যন্ত্র করছে এবং বিপ্লবীদের আহত ও খুন করার চেষ্টা করছে। আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি।”
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানজিল মন্তব্য করেন, “সারা দেশে বিপ্লবীদের চিহ্নিত করে আহত ও নিহত করা হচ্ছে। এ অবস্থায় বিপ্লবীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সরকার যদি বিপ্লবীদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে বিপ্লবের সুফল কীভাবে আসবে? এই সরকারের ওপর আস্থা থাকা উচিত, কিন্তু যদি তা নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের ফের ২৪-এর গণঅভ্যুত্থানের মতো রাস্তায় নেমে আসতে হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?