ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
৬ কোম্পানির চাপে শেয়ারবাজারে পতন
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতনের ধারা অব্যহত রয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে ৫ দশমিক ৬৬ পয়েন্ট। এদিন শেয়ারবাজারকে টেনে নামিয়েছে ৬ কোম্পানি। লংকাবাংলা ফাইন্যান্স পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ, ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
কোম্পানিগুলোর শেয়ারের দাম কমার কারণে এদিন ডিএসইর সূচক কমেছে ১১ দশমিক ০৫ পয়েন্ট।
এদিন ডিএসইর সূচক টেনে নামানোর প্রথম স্থানে ছিল ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক। আজ ব্যাংকটির শেয়ার দর কমেছে ৯০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমেছে ৪ দশমিক ৬০ পয়েন্ট।
ডিএসইর সূচক পতনের ভুমিকায় আজ দ্বিতীয় স্থানে ছিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক। এদিন ব্যাংকটির শেয়ার দর কমেছে ৫০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমেছে ১ দশমিক ৮১ পয়েন্ট।
একইভাবে আজ ডিএসইর সূচক টেনে নামানোর প্রক্রিয়ায় অন্যান্য কোম্পানির মধ্যে লাফার্জহোলসিম বাংলাদেশের দায় ছিল ১ দশমিক ৩৯ পয়েন্ট, ইসলামী ব্যাংকের ১ দশমিক ১৯ পয়েন্ট, ব্রাক ব্যাংকের ১ দশমিক ০৬ পয়েন্ট এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১ দশমিক ০০ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)