ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজার: সূচকের পতন দিয়েই শেষ হলো সপ্তাহ
ডুয়া ডেস্ক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২০ মার্চ) উত্থান দিয়ে শুরু হলেও দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পতনের মধ্য দিয়েই শেষ হয়েছে লেনদেন। তবে উভয় শেয়ারবাজারে বেড়েছে লেনদেনের পরিমান। ডিএসই ও সিএসই সূত্রে এই জানা গেছে।
আজ লেনদেন শুরুর আধা ঘন্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছিল ১২ দশমিক ৩৭ পয়েন্ট। একই সময়ে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছিল ৫ দশমিক ০৫ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে জানা যায়, আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের পতন হয়েছে ৫.৬৬ পয়েন্ট। আগের কর্মদিবস বুধবার প্রধান সূচক কমেছিল ২.৯৩ পয়েন্ট।
এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস শূন্য দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ দশমিক ০২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৭ দশমিক ৮৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৭ কোটি ১৩ লাখ টাকার। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪৮২ কোটি ৫১ লাখ টাকার।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।
অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৯৪ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮০টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৫৯ দশমিক ৪৫ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ১ দশমিক ৮০ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)