ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
হামলায় রুয়েটের ১৫ শিক্ষার্থী আহত, গ্রেপ্তার ২
ডুয়া নিউজ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের পদ্মা আবাসিক এলাকায় স্থানীয় দোকানদারের সঙ্গে কথা-কাটাকাটির পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে পরিণত হয়।
এতে অন্তত ১৫ জন রুয়েট শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে ৫ জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সংঘর্ষে দুই স্থানীয় ব্যক্তি গুরুতর আহত হন, এবং পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে।
সূত্র জানায়, রুয়েট শিক্ষার্থী রকি ও শুভ পদ্মা আবাসিকের হাজির মোড়ে একটি দোকানে কেনাকাটা করতে যায়। কেনাকাটা শেষে বিল দিতে গিয়ে ৫০০ টাকার নোট দিলে দোকানী খুচরা না থাকায় তাদের আরো জিনিস কেনার জন্য বলেন। কিন্তু তারা আরও জিনিস কিনতে রাজি না হওয়ায় দোকানী তাদের সাথে বাজে আচরণ করে। রকি যখন বলে "পাগল নাকি!", দোকানী বের হয়ে এসে গলা চেপে ধরে ও গালাগালি করে এবং তাদের মারধর করে। শুভর মাথায় বাশ দিয়ে আঘাত করা হয়, ফলে তার মাথা ফেটে যায়। তারা কল করে বন্ধুদের ডাকলে রুয়েটের ৬০-৭০ জন শিক্ষার্থী ও অধ্যাপকরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ও সেনাবাহিনীও উপস্থিত হয়। এক সময় স্থানীয় সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর রড, চাপাতি, রামদা নিয়ে আক্রমণ করে, এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।
রুয়েট অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন বাঁদি হয়ে মতিহার থানায় ৫ জন নাম উল্লেখ্য ও ৫০ জন অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত তারা মামলা চালিয়ে যাবে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এক দোকানী জানান, ছোট ঘটনা থেকে সংঘর্ষ শুরু হয়েছে। এক শিক্ষার্থীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যান এবং এটা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। উত্তেজনা ছড়িয়ে পড়ায় তারা দোকানপাট লাগিয়ে বাসায় অবস্থান নিয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ওসি মতিউর রহমান বলেন, সংঘর্ষে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?