ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের জন্য ইইউর ২০ লাখ ইউরো সহায়তা
ডুয়া ডেস্ক : জুলাই মাসের গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২০ লাখ ইউরো অনুদান দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সহিংসতায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ৮ হাজার ব্যক্তির সহায়তায় একটি বিশেষ প্রকল্প চালু করেছে ইইউ, যা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) বাস্তবায়ন করবে এবং এতে সহায়তা দেবে বাংলাদেশ সরকার।
বুধবার (১৯ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দ্য পাথওয়েজ টু হিলিং: এ সারভাইভার সেন্ট্রেড অ্যাপ্রোচ টু অ্যাড্রেস ভায়োলেন্স অ্যান্ড হিউম্যান রাইটস ভায়োলেশনস’ শীর্ষক এই প্রকল্পে ইইউ ২ মিলিয়ন ইউরো বরাদ্দ দিয়েছে।
ঢাকায় অবস্থিত ইইউ দূতাবাসের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এই প্রকল্প ২০২৬ সালের আগস্টের মধ্যে বাস্তবায়িত হবে।
জুলাই-আগস্টের সহিংসতায় আহতদের শারীরিক ও মানসিক পুনর্বাসন, আর্থিক স্থিতিশীলতা এবং সামাজিক সংহতি জোরদার করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। ইইউ ও বাংলাদেশ সরকার প্রয়োজন অনুভব করলে এ সহায়তা কার্যক্রম আরও দীর্ঘায়িত হতে পারে বলে জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?