ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
জাবিতে ১৫ জুলাইকে ‘কালরাত্রি’ ঘোষণা
ডুয়া ডেস্ক: জুলাই ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার ঘটনায় ১৫ জুলাই রাতকে ‘কালরাত্রি’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এই তথ্য জানান। সভাটি শুরু হয় ওই দিন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে।
উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ১৫ জুলাই রাতকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘কালরাত’ হিসেবে ঘোষণা করা হয়েছে।”
এছাড়া আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৮৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে ৯ জন শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, ১৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে পৌঁছালে ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। ওই হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, নারী শিক্ষার্থীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। হামলার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনারের পাদদেশে জড়ো হয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।
পরে একটি মিছিল নিয়ে উপাচার্যের বাসভবন ঘেরাও করলে, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর আবারও হামলা চালায়। দিবাগত রাত ১টা ৫০ মিনিটে উপাচার্যের বাসভবনের সামনে পুনরায় হামলা হয়। হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন, যাদের মধ্যে বহিরাগতরাও ছিলেন। হামলাকারীদের অধিকাংশের মাথায় হেলমেট ও হাতে ধারালো অস্ত্র ছিল। এ সময় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটে। শিক্ষার্থীরা হামলা থেকে বাঁচতে উপাচার্যের বাসভবনের ভেতরে আশ্রয় নিলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। রাত গভীর হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন হল থেকে ২ হাজারের অধিক শিক্ষার্থী বের হয়ে আসেন এবং ছাত্রলীগ নেতাকর্মীরা পালিয়ে যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)