ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১৭ এপ্রিল
ডুয়া নিউজ : গুচ্ছ থেকে বেরিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ সেশনে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়টি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ‘২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
এছাড়া ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১৯ অথবা ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তি পরীক্ষা ইউনিট ভিত্তিক অনুষ্ঠিত হবে। A ও B ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং C ও D ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://admission.ku.ac.bd- এর মাধ্যমে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।
আবেদনকারী অনলাইনে ভর্তির আবেদন পূরণ করে জমাদানের সময়ে নির্ধারিত ফি প্রদান করবে। পরবর্তীতে ভর্তি পরীক্ষার পূর্বে পরীক্ষায় অংশগ্রহণের জন্য Admit Card ডাউনলোড করতে পারবে। ভর্তি পরীক্ষায় আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য এবং আবেদন ফি জমা প্রদানের পদ্ধতি খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.ku.ac.bd-এ ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।’
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচী নিম্নরূপ :C (কলা ও মানবিক + সামাজিক বিজ্ঞান + আইন + শিক্ষা + চারুকলা স্কুল) ও D ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর A (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ও B (জীব বিজ্ঞান স্কুল) ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষার ফি নিম্নরূপ :A, B ও C ইউনিটের আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর D ইউনিটের আবেদন ফি ৭০০ টাকা। স্থাপত্য ও চারুকলা বিষয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সংশ্লিষ্ট ইউনিট (A ও C) এর আবেদন ফি’র সাথে অতিরিক্ত দুইশ টাকা প্রদান করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?