ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
গুচ্ছ ভর্তি আবেদনের সময় বাড়লো
ডুয়া ডেস্ক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আবেদনকারীরা আগামী সোমবার (১৭ মার্চ) রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
শনিবার (১৫ মার্চ) দুপুরে অনুষ্ঠিত গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানিয়েছেন, শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত ২ লাখ ৮ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছেন।
ইউনিটভিত্তিক আবেদন ও প্রাথমিক যোগ্যতা:
ইউনিট এ (বিজ্ঞান): এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণদের জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং সর্বমোট জিপিএ কমপক্ষে ৭.৫০ হতে হবে। মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান) ও ভোকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা অন্তর্ভুক্ত হবে।
ইউনিট বি (মানবিক): এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণদের জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ এবং সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি ও মাদ্রাসা বোর্ড (সাধারণ) মানবিক শাখার অন্তর্ভুক্ত।
ইউনিট সি (বাণিজ্য): এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণদের জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ এবং সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ এবং ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) অন্তর্ভুক্ত।
জিসিই’র ক্ষেত্রে: আইজিসিএসই (ও লেভেল) পরীক্ষায় কমপক্ষে ৩টি বিষয়ের বি গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং আইএএল (এ লেভেল) পরীক্ষায় কমপক্ষে ২টি বিষয়ের বি গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে। এই ক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট নম্বরপত্র আপলোডসহ আবেদনের পর সমমান ও যোগ্যতা নির্ধারণ কমিটির অনুমোদনক্রমে আবেদন করা যাবে।
আবেদনের বিস্তারিত তথ্য এবং অন্যান্য তথ্যের জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট [www.gstadmission.ac.bd](http://www.gstadmission.ac.bd) এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করা যেতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)