ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু, শেষ যেদিন
ডুয়া ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) দুপুর ১২টা থেকে আগামী ১০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি প্রধান ড. মো. সাইফুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর ১২টা থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে এবং ১০ এপ্রিল পর্যন্ত এটি সংগ্রহ করা যাবে।
এবার তিনটি ইউনিটের জন্য মোট ১ হাজার ৩০টি আসনের বিপরীতে ৬৬ হাজার ৪০২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) এর ৩৫০টি আসনের বিপরীতে আবেদন এসেছে ৩২ হাজার ৬৫৮টি, ‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) এর ৪৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৩ হাজার ৭৯২টি এবং ‘সি’ ইউনিট (ব্যবসা শিক্ষা অনুষদ) এর ২৪০টি আসনের বিপরীতে আবেদন ৯ হাজার ৯৫২টি হয়েছে।
এছাড়া আগামী ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিট এবং একই দিনে বিকেল ৩টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)