ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাবি শিক্ষার্থীদের জন্য শাটল বাস সার্ভিস : ক্রমাগত চাহিদা বৃদ্ধি
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য চালু হওয়া শাটল বাস সার্ভিস তাদের শিক্ষাজীবনে নতুন মাত্রা যোগ করেছে। গত ২৮ নভেম্বর ২০২৪ তারিখে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়। এ অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন), সকল অনুষদের ডীন, প্রক্টর এবং সকল অফিস প্রধান উপস্থিত ছিলেন।
০১ ডিসেম্বর ২০২৪ থেকে সার্ভিসটি পুরোদমে চালু হয়। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের বাস ব্যবহারের হার তুলনামূলকভাবে কম থাকলেও, ক্রমাগত এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ০৩টি বাস দিয়ে শাটল সার্ভিস চালানো হচ্ছে। ৩টি রুট নির্ধারণ করা হয়েছে এবং এ সকল রুটে সকাল ৭.১৫ মিনিট থেকে রাত ৯.০০টা পর্যন্ত প্রতি ১০ মিনিট পর পর প্রতিটি বাস চক্রাকারে ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট স্টপেজে পৌঁছে দিচ্ছে।
মাননীয় কোষাধ্যক্ষ মহোদয়ের নির্দেশে গত ৪-৫ ডিসেম্বর ২০২৪ তারিখ ২ দিনের জন্য শাটল বাস ব্যবহার সংক্রান্ত একটি জরিপ চালানো হয়। জরিপে ০৩টি শাটল বাসে ৩জন তত্ত্বাবধায়ক নিযুক্ত করে বাস ব্যবহারকারীর সংখ্যা, রুট ভিত্তিক প্রতি ট্রিপে সময় নির্ধারণসহ এর যাবতীয় তথ্যাদি সংগ্রহ করা হয়। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেল সকাল ৭.১৫ থেকে রাত ৯.০০টা পর্যন্ত প্রতিটি গাড়ি সর্বোচ্চ ১৬টি রাউন্ড ট্রিপ দিতে পেরেছে এবং ৩টি বাসে প্রতিদিন গড়ে প্রায় ১১০০ জন ছাত্র-ছাত্রী শাটল সার্ভিসের সুবিধা ভোগ করছেন। এ প্রেক্ষিতে এটা স্পষ্ট যে, পূর্বে শিক্ষার্থীরা এধরনের গুরুত্বপূর্ণ একটি সেবা থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিলেন।
যাতায়াতকালে শিক্ষার্থীদের সাথে আলাপ করে জানা যায় শাটল বাস ব্যবহার করে তারা অত্যন্ত আনন্দিত। এই সার্ভিস শিক্ষার্থীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা তাদের প্রতিক্রিয়ায় স্পষ্ট। জরিপে দেখা গেছে শাটল বাস ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষা এবং ক্লাসে যেতে অনেকটা আর্থিক সাশ্রয় লাভ করছেন। আগে যেখানে তাদের রিকশা ভাড়া দিয়ে যাতায়াত করতে হতো, শাটল বাস সুবিধা পাওয়ার পর তাদের এ সমস্যার অনেকটা সমাধান হয়েছে। এ সেবার মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, সাশ্রয়ী এবং নিরাপদ হয়েছে।
অধিকন্তু, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এর ছাত্র-ছাত্রীদের ক্যাম্পাস থেকে ইনস্টিটিউট-এ যাতায়াতের জন্য প্রথমবারের মত ১টি নতুন রুট চালু করেছে। উক্ত রুটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ১টি মিনিবাস প্রতিদিন ২টি আপ ও ২টি ডাউন ট্রিপ দিচ্ছে। প্রশাসনের এই তাৎক্ষণিক প্রচেষ্টায় উক্ত ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পূর্বে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে ক্যাম্পাস প্রাঙ্গণে যাতায়াতের জন্য রিক্সা অথবা ভাড়ায় চালিত যানবাহন ব্যবহার করে শিক্ষার্থীরা আসা-যাওয়া করতেন। বর্তমানে নীলক্ষেত মোড় থেকে অতি সহজেই শাটল বাস এবং তাদের জন্য বরাদ্দকৃত ১টি মিনিবাস দ্বারা খুব সহজেই ক্যাম্পাসে যাতায়াত করতে পারছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?