ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিশু আছিয়ার মৃত্যুতে তারকাদের আবেগঘন পোস্ট
ডুয়া নিউজ : মাগুরায় ধর্ষণ ও নিপীড়নের শিকার শিশুটির মৃত্যুতে শোকাচ্ছন্ন পুরো দেশ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শোক প্রকাশ করেছেন। এ ঘটনায় আসামিদের বিচারের দাবিতে উপযুক্ত শাস্তি চেয়ে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। এবার সেই তালিকায় যুক্ত হলেন শোবিজ অঙ্গনের তারকারাও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা ধর্ষণের ঘটনায় আসামিদের বিচারের দাবি জানিয়েছে। তারকারা পোস্ট দিয়ে সেই অপরাধীদের ফাঁসি চেয়েছেন।
ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, “আগামী তিনদিনের মধ্যে আছিয়ার ধর্ষককে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ফাঁসি দেয়া হোক। ধর্ষণের বিচারে দৃষ্টান্ত তৈরি করুক বাংলাদেশ।”
অভিনেতা ফারহান আহমেদ জোভান এক আবেগঘন পোস্ট দিয়ে লিখেছেন, “আমাদের মাফ করে দিও আছিয়া। আমরা তোমাকে বাঁচাতে পারলাম না।’
অভিনেতা ইরফান সাজ্জাদ অপরাধীদের বিচারের ভার আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, “আল্লাহ আপনি বিচার কইরেন।”
অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, “আছিয়ার মৃত্যু শুধু ই একটা মৃত্যু নয়। বাংলাদেশের প্রতিটি শিশুর প্রতিটি নারীর আজীবনের অভিশাপ। প্রতিটা সুস্থ পুরুষের নিজের মেয়ের কাছে আমৃত্যু ছোট হয়ে থাকা।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)