ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগ, কারণ জানতে চান রাবি কর্মকর্তা
ডুয়া ডেস্ক: সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। তার পদত্যাগের প্রকৃত কারণ জানার দাবি তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের যোহা চত্বরে তিনি এই কর্মসূচি পালন করেন। রোকসানা বেগম বলেন, "প্রথমে আমি মনে করেছিলাম উপদেষ্টা মণ্ডলীর সবাই একযোগে পদত্যাগ করেছেন। তবে পরে দেখলাম শুধু অধ্যাপক ড. এম আমিনুল ইসলামই পদত্যাগ করেছেন।"
তিনি আরও বলেন, "কেন তিনি একা পদত্যাগ করলেন তা আমাদের জানার অধিকার রয়েছে। আমি চাই এই পদত্যাগের প্রকৃত কারণ সামনে আসুক।"
এ সময় রোকসানা বেগম আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। তিনি বলেন, "আসিফ নজরুলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তিনি কোন যোগ্যতায় বহাল থাকবেন, যেখানে আমাদের অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে বিদায় নিতে হলো? তিনি কোন দিক থেকে কম যোগ্য ছিলেন?"
রোকসানা বেগম অভিযোগ করেন, "উত্তরবঙ্গ থেকে এখনো পর্যন্ত কোনো ইউজিসি সদস্য নেই, নেই কোনো পিএসসি সদস্য। এমনকি উপদেষ্টা পরিষদেও উত্তরবঙ্গের কেউ নেই। এটি অত্যন্ত হতাশাজনক এবং এই অঞ্চলের শিক্ষাব্যবস্থা ও প্রতিনিধিত্বের প্রতি এক ধরনের অবহেলা।"
তিনি আরও বলেন, "উত্তরবঙ্গের প্রথিতযশা শিক্ষক ও শিক্ষাবিদরা বারবার অবমূল্যায়িত হচ্ছেন। এটি পরিকল্পিত বৈষম্য কিনা তা খতিয়ে দেখা জরুরি। আমি এ অবস্থার পরিবর্তন চাই।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)