ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বলিউডে অভিষেক হচ্ছে হানিয়ার
ডুয়া ডেস্ক : যারা পাকিস্তানি সিরিজ দেখেন, তাদের কাছে হানিয়া আমির একটি পরিচিত নাম। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে ভারত ও বাংলাদেশে। নিজের অভিনয় দক্ষতা দিয়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
এবার পাকিস্তানের জনপ্রিয় এই অভিনেত্রীর অভিষেক হচ্ছে বলিউডে। পাকিস্তানি এক গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, হানিয়া এখন বলিউডে তার বহুল প্রতীক্ষিত অভিষেকের জন্য প্রস্তুত।
জনপ্রিয় পাঞ্জাবি চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ সংস্করণ ‘সরদার জি ৩’-এ অভিনয় করবেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাঞ্জাবি সিনেমা 'সরদার জি ৩'-এ হানিয়ার বিপরীতে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জকে দেখা যাবে। ইতোমধ্যে চলচ্চিত্রটির শুটিংয়ের পিছনের দৃশ্য এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে বেশ আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
যদিও 'সরদার জি ৩'-এর কাহিনি এখনও গোপন রাখা হয়েছে। তবে চলচ্চিত্রটির অফিসিয়াল রিলিজ তারিখ নিশ্চিত করা হয়েছে। দিলজিৎ দোসাঞ্জ জানিয়েছেন যে চলচ্চিত্রটি ২০২৫ সালের জুন মাসে সিনেমা হলে মুক্তি পাবে। রিপোর্ট অনুযায়ী এটি ২৭ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)