ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ওপার বাংলার মানুষ আমাকে আপন করে নিয়েছে: অভিনেত্রী মিথিলা
ডুয়া ডেস্ক : বাংলাদেশের ছোটপর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। অসাধারণ অভিনয় দিয়ে অসংখ্য ভক্তদের মনে জায়গা করে নেন এই অভিনেত্রী। তিন দশকের অভিনয় ক্যারিয়ারে নাটক, বিজ্ঞাপন ও ওয়েব সিরিজ এবং সিনেমাতেও কাজ করেছেন তিনি। নিজ দেশের গণ্ডি পেরিয়ে ভারত বাংলাও সমানতালে অভিনয় করে যাচ্ছেন মিথিলা।
সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে দীর্ঘদিন সংসার করার পর বিবাহবিচ্ছেদ করেন। এরপর ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সুখের সংসার পেতেছিলেন অভিনেত্রী। শোনা যাচ্ছে তাদের সংসার নাকি আগের মতো সুখের আবহে নেই। তবে একটা সময় সেখানে নানা কাজে ব্যস্ত থাকতেন মিথিলা।
বর্তমানে নতুন সিনেমায় নিয়ে কাজ করছেন মিথিলা। এর বাইরেও সক্রিয় আছেন শিক্ষকতা ও গবেষণাতেও।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে মিথিলাকে বলতে শোনা যায়, দুই বাংলাতেই কাজ করতে ভালো লাগে তার। মিথিলার কথায়, “ওপার বাংলার সহশিল্পীরা আমাকে আপন করে নিয়েছে। সেখানকার পরিচালকেরাও আমাকে কমফোর্ট জোন দিয়েছে কাজ করার জন্য। ওখানে আমি নতুন। তারপরও কমফোর্ট জোনে কাজ করে যাচ্ছি, সামনেও করে যাব।”
যদিও কাজের চেয়ে যে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় থেকেছেন মিথিলা! তার দাম্পত্য জীবন নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনাও। পাশাপাশি আলোচনা-সমালোচনার এমনকি ট্রল-বুলিংয়ের শিকার হন সামাজিক মাধ্যমে। সে বিষয়টি নিয়েও প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। এসবকিছুর কতটা প্রভাব পড়ে অভিনেত্রী জীবনে, এমন প্রশ্নের জবাবে মিথিলাকে বলতে শোনা যায়, “আমার ওপর কোনো প্রভাব পড়ে না, আমি এসব কিছুই পাত্তা দেই না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস