ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের অবস্থার আরও অবনতি
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেইন ডেথের (মস্তিষ্কের কার্যকারিতা বন্ধ) সব উপসর্গ তার শরীরে স্পষ্ট, এবং তার জীবন এখন চরম সংকটাপন্ন অবস্থায় রয়েছে।
রোববার (৯ মার্চ) রাতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
ড. আরেফিন সিদ্দিকের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, ব্রেইন ডেথের লক্ষণগুলো তার শরীরে পুরোপুরি বিদ্যমান, তাই খুব শিগগিরই তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হতে পারে। এখন সিদ্ধান্ত পুরোপুরি তার পরিবারের ওপর নির্ভর করছে। লাইফ সাপোর্ট বন্ধ করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু থেমে যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তিনি আরও বলেন, "এই সময়টা পরিবারের জন্য অত্যন্ত কঠিন। স্বজনরা হয়তো আশায় আছেন, কোনো অলৌকিক কিছু ঘটবে, কিন্তু চিকিৎসা অনুযায়ী আমরা তেমন কোনো সম্ভাবনা দেখছি না।"
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার মস্তিষ্ক কার্যকারিতা হারিয়েছে, ফলে অস্ত্রোপচার করা সম্ভব নয়। তার হৃদযন্ত্রের অবস্থাও ধীরে ধীরে অবনতি হচ্ছে, এবং রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে ৪৮ হাজারে নেমে গেছে।
গত বৃহস্পতিবার ঢাকা ক্লাবে (রমনা) একটি অনুষ্ঠানে কথা বলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান অধ্যাপক আরেফিন সিদ্দিক। এরপর দ্রুত তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ