ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
চীনে ঢাবি ও এফআইও-এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি : সমুদ্রবিজ্ঞান বিষয়ে যৌথ গবেষণা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশিয়ানোগ্রাফি (এফআইও)-এর মধ্যে গত রবিবার (১৫ ডিসেম্বর) চীনের কুনমিং-এ এক বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং এফআইও-এর উপ-মহাপরিচালক অধ্যাপক ফাংলি চিয়াও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন।
দুইদিন ব্যাপী ওশ্যান ফোরামের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশিয়ানোগ্রাফির মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা ভৌত, রাসায়নিক এবং জৈবিক সমুদ্রবিদ্যা, মহাসাগর মডেলিং, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মহাসাগরের পূর্বাভাস বিষয়ে যৌথ গবেষণা কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সমসাময়িক সমুদ্রবিজ্ঞানের চ্যালেঞ্জ মোকাবেলায় সামুদ্রিক জৈবপ্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে বলেন, গবেষক ও নীতিনির্ধারকদের এই উদীয়মান ক্ষেত্রটিকে অগ্রাধিকার দিতে হবে এবং সমুদ্রবিজ্ঞান ও প্রযুক্তিতে বিপ্লব ঘটানোর সম্ভাবনা অন্বেষণ করতে হবে।
সমুদ্রবিজ্ঞান বিষয়ক যৌথ গবেষণা পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশিয়ানোগ্রাফির (এফআইও) একটি সমঝোতা স্মারক ইতোমধ্যেই স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং সামুদ্রিক সম্পদ আহরণে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের দ্বিপাক্ষিক সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. আজম চৌধুরী, এফআইওর প্রতিনিধি ড. লিন ঝৌ, ড. শিজু ওয়াং, ড. চাংসু সিয়া সহ অনেক বিদেশি বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল