ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

মেয়েদের কারাতে শেখার আহ্বান জানালেন চিত্রনায়ক রুবেল

২০২৫ মার্চ ০৯ ১৯:৫৩:১৩

মেয়েদের কারাতে শেখার আহ্বান জানালেন চিত্রনায়ক রুবেল

ডুয়া ডেস্ক : সম্প্রতি দেশে আইনশৃঙ্খলার অবনতিসহ চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। বিশেষ করে গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুর ধর্ষণের খবর পাওয়া গেছে। বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

চলমান এ পরিস্থিতিতে নিজেদের আত্মরক্ষার্থে মেয়েদের কারাতে শেখার আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।

সম্প্রতি গণমাধ্যমকে চিত্রনায়ক বলেন, “আমি সবসময় বলে এসেছি কারাতে মেয়েদের জন্য খবুই দরকার। এর কোনো বিকল্প নেই। বহু বছর আগে ময়মনসিংহে রূপাকে যখন ড্রাইভারেরা ধর্ষণ করেছিল তখনই বলেছিলাম আমাদের কারাতে শেখা উচিত।”

রুবেল বলেন, “স্কুল-কলেজে কারাতে শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত। আমি মনে করি ছেলেদের আগে নারীদের এই শিক্ষায় শিক্ষিত হওয়ায় বেশি জরুরি।”

চিত্রনায়ক আরও বলেন, “একজন নারী যখন বাইরে যায় তখন আত্মরক্ষার প্রবণতা অনেক কম কাজ করে। সে যখন কারাতে শিক্ষায় শিক্ষিত হবে সে তখন নিজেকে বাঁচানোর পাশাপাশি নিজের পরিবারকেও বাঁচাতে পারবে।”

একসময়ের তুমুল জনপ্রিয় নায়ক রুবেল বলেন, “আমি মনে করি আমি বলতে চাই নারীদের জন্য মার্শাল আর্ট অপরিহার্য। এমনকি প্রতিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় তরুণীদেরর শেখা উচিত। আমরা যদি নারীদের কারাতের শিক্ষাটা দিতে পারি তাহলে ধর্ষণ থেকে ৭০ ভাগ পরিত্রাণ পাব।”

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই পর্দায় দেখা যায়নি রুবেলকে। তবে বিরতি ভেঙে আবারও কাজে ফিরেছেন অভিনেতা। রুবেলকে সর্বশেষ দেখা গেছে ওয়েব কনটেন্ট ‘ব্ল্যাক মানি’তে। এটি নির্মাণ করেন পরিচালক রায়হান রাফী। এতে আরও অভিনয় করেছেন পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত