ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শতবর্ষে ৬৪ দল নিয়ে বিশ্বকাপ ফুটবল আয়োজনের প্রস্তাব, বিবেচনায় ফিফা
ডুয়া ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করছে। ১৯৯৮ সাল থেকে শুরু হওয়া ৩২ দলের বিশ্বকাপ অধ্যায় ২০২২ কাতার বিশ্বকাপের মাধ্যমে শেষ হয়েছে এবং এবার প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ তিনটি দেশে—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে—আয়োজিত হবে। এতে অংশগ্রহণ করবে ৪৮টি দল।
ফিফা ফুটবল বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছিল ১৯৩০ সালে। প্রথম বিশ্বকাপে উরুগুয়ে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে। ২০৩০ সালে বিশ্বকাপের শতবর্ষ পূর্ণ হবে এবং এই উপলক্ষে ২০৩০ বিশ্বকাপ আরও আকর্ষণীয় করতে ৪৮টি দলের পরিবর্তে ৬৪টি দল নিয়ে আয়োজনের প্রস্তাব দিয়েছে ফিফা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ এর প্রতিবেদনে বলা হয়, উরুগুয়ের ফিফা কাউন্সিল সদস্য ইগানাসিও আলোনসো এই প্রস্তাব দিয়েছেন। এটি নিয়ে ফিফা বৈঠকে আলোচনা হয়েছে। যদিও অনেক ফুটবল বিশেষজ্ঞ এই প্রস্তাব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তবে ফিফা প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, এই প্রস্তাব বিবেচনা করা হবে।
২০৩০ বিশ্বকাপ তিনটি ভিন্ন মহাদেশে অনুষ্ঠিত হবে। মূল আয়োজক দেশ হিসেবে স্পেন, পর্তুগাল ও মরোক্কো থাকবে। শতবর্ষ উদ্যাপন উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে এক একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিশ্লেষকদের মতে, একাধিক দেশে বিশ্বকাপ আয়োজনের কারণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে কারণ দল ও সমর্থকদের বিমানযাত্রার পরিমাণ বাড়বে। এ অবস্থায় যদি ৬৪টি দলের প্রস্তাব বাস্তবায়িত হয়। তবে পরিবেশের ওপর তার প্রভাব আরও বাড়বে। এক সিনিয়র ফুটবল কর্মকর্তা এ প্রস্তাবকে ‘পাগলামি’ হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন, দ্রুত সময়ের মধ্যে এটি প্রত্যাখ্যান করা হবে।
তবে মনে হচ্ছে, আলোনসো এই প্রস্তাব উপস্থাপনের বিষয়ে ফিফার কাউন্সিলে সমর্থন পেতে অনেকটাই আগ্রহী ছিলেন। এমনকি একটি সূত্র দাবি করেছে, ইনফান্তিনো আগে থেকেই জানতেন যে আলোনসো ৬৪ দলের প্রস্তাব দেবেন।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ২০৩০ সালের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবটি যাচাই করা হচ্ছে। ফিফা কাউন্সিল মিটিংয়ের শেষ দিকে এই প্রস্তাবটি উত্থাপন করা হয় এবং ফিফার দায়িত্ব হচ্ছে এ ধরনের প্রস্তাবগুলি যাচাই করে দেখা।
এখন ২০২৬ বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণ নিশ্চিত হলেও ম্যাচের সংখ্যা ১০৪ পর্যন্ত পৌঁছাবে। যদি দলের সংখ্যা আরও বাড়ানো হয় তবে ম্যাচের সংখ্যা অন্তত ১২৮ হবে, যা কারিগরি ও অন্যান্য দিক থেকে চ্যালেঞ্জ তৈরি করবে। আগামী দিনগুলোতে ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবটি কীভাবে এগোয় সেটিই এখন দেখার বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)