ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
‘শিক্ষায় এবার সবচেয়ে বেশি বরাদ্দ দেবে সরকার’
ডুয়া নিউজ: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শিক্ষাখাতে সর্বাধিক বরাদ্দ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, "আমাদের সরকার শিক্ষাকে মানসম্মত, যুগোপযোগী ও বিশ্বমানের করে গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করছে। সরকার এই খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধান উপদেষ্টা শিক্ষাখাতের উন্নয়নে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন।"
অধ্যাপক আমিনুল ইসলাম আরও বলেন, "প্রধান উপদেষ্টার সঙ্গে আমার ব্যক্তিগত আলোচনা হয়েছে, তিনি শিক্ষার জন্য বরাদ্দ বৃদ্ধি করতে চান। তিনি উল্লেখ করেছেন যে, শিক্ষায় বরাদ্দ বর্তমানে সবচেয়ে কম, যা আগামী দিনে সবচেয়ে বেশি করা হবে।"
তিনি মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন।
শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণে গুরুত্বারোপ করে অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, "শিক্ষকদের প্রশিক্ষণ ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। এজন্য তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে হবে যাতে তারা কার্যকরভাবে শ্রেণিকক্ষে শিক্ষা দিতে পারেন।"
তিনি আরো যোগ করেন, "শিক্ষার্থীদের শুধু ডিগ্রি দিতে পারলেই হবে না; বরং তাদের কর্মক্ষম করে গড়ে তুলতে হবে। দেশে ও বিদেশে, কোথাও যেন একজন শিক্ষিত যুবক নিজেকে যোগ্যতার সঙ্গে উপস্থাপন করতে পারে। এছাড়া, শুধু চাকরির দিকে নজর না দিয়ে, উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে কাজ করতে হবে। প্রধান উপদেষ্টা উদ্যোক্তা সৃষ্টিতে সারাবিশ্বে কাজ করছেন, যা আমাদের জন্য একটি বড় সুযোগ।"
অনুষ্ঠানে মাউশির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মোজাক্কার হোসেন চৌধুরী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ