ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজারে আজ সূচক বাড়লেও, দর কমেছে বেশিরভাগ কোম্পানির
ডুয়া নিউজ : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবমস বৃহস্পতিবার (০৬ মার্চ) সূচক বাড়লেও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। ডিএসইতে আজ সূচক ও লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেলেও, অধিকাংশ শেয়ারই লোকসানের মুখে পড়েছে।
অন্যদিকে, অপর শেয়ারবাজার সিএসইতে আজ সূচক ও লেনদেন দুটোই কমেছে। সিএসইতে ও আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৯টি কোম্পানির, বিপরীতে ১৬৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৩৫৩ কোটি ৩ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে। আগের কর্মদিবস মঙ্গলবার ৩১৮ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ১৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২০৩ দশমিক ৯৬ পয়েন্টে। আগের কর্মদিবসে প্রধান সূচক বেড়েছিল ২ দশমিক ৫৫ শতাংশ।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ শূন্য দশমিক ২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬০ দশমিক ৮৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক শূন্য দশমিক ৮১ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৯ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৫৩ কোটি ৩ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১৮ কোটি ২০ লাখ টাকার।
অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৩ কোটি ৬১ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩টির, কমেছে ১১৫টির এবং পরিবর্তন হয়নি ৪০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ০.০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০২ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ০.০৩ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)