ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ভারতীয় সিনেমায় ডেভিড ওয়ার্নার
ডুয়া ডেস্ক : অস্ট্রেলিয়ার সাবেক বাহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছে তেলেগু সিনেমায় যোগ দিচ্ছেন তিনি। ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় কিস্তিতে ওয়ার্নারের থাকার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তাকে দেখা যায়নি। তবে এবার নাকি সত্যি হতে চলেছে। দক্ষিণের ‘রবিনহুড’ সিনেমায় অভিনয় করবেন তিনি।
গতকাল মঙ্গলবার (৪ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওয়ার্নারের অভিষেকের বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক রবি শংকর। জানা গেছে, ওয়ার্নারের চরিত্রটি হবে ক্যামিও। এজন্য তিনি প্রতিদিন এক কোটি রুপি পারিশ্রমিক নেন।
সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় তেলেগু অভিনেতা নিতিন।
ওয়ার্নারের সিনেমায় যুক্ত হওয়ার ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক ভক্ত লিখেছেন, “ভারতীয় সিনেমায় স্বাগতম।” আরেক ভক্ত লিখেছেন, “নতুনরূপে ওয়ার্নার।”
‘রবিনহুড’ সিনেমাটি গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সেটা পিছিয়ে নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।
ধারণা করা হচ্ছে, ওয়ার্নারের জনপ্রিয়তাকে কাজে লাগাতেই প্রযোজনা প্রতিষ্ঠান তাকে ‘রবিনহুড’ সিনেমায় যুক্ত করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য স্টেটসম্যান’ জানিয়েছে, গোপন তথ্য ফাঁস করে দেওয়ার জন্য সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলার কাছে ক্ষমা চেয়েছেন প্রযোজক রবি শংকর।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার হয়ে ১১০টি টি-টোয়েন্টি খেলে ৩২৭৭ রান করেছেন তিনি। তার স্ট্রাইক রেট ১৪২.৪৭। দলের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন এই বাহাতি ওপেনার।
অন্যদিকে, ১৬১টি ওয়ানডে ম্যাচে ৬৯৩২ রান এবং ১১২টি টেস্টে ব্যাট করে ৮৭৮৬ রান করেছেন ওয়ার্নার। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৯টি সেঞ্চুরিতে মোট প্রায় ১৯ হাজার রান করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)