ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
ঢাবি উত্তরবঙ্গ চাকরিজীবী কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ চাকরিজীবী কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার আজ (৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উত্তরবঙ্গ চাকরিজীবী কল্যাণ পরিষদের সভাপতি মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আনিসুর রহমান, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহবায়ক ড. আব্দুল্লাহ-আল মামুন, ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আফতাবুজ্জামান।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা তাদের অনূভুতি ব্যক্তের পাশাপাশি বৃহত্তর স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম বলেন, আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তরবঙ্গের চাকরিজীবী সংখ্যা হাতেগোনা ছিল। আমি একাই প্রভোস্ট ছিলাম অথচ এখন আমাদের উত্তরবঙ্গ থেকে ছয়জন প্রভোস্ট, রেজিস্ট্রারসহ অনেকেই রয়েছে। এসময় তিনি সবাইকে এক সাথে কাজ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু