ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ধূমপান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে চমকের প্রতিক্রিয়া
ডুয়া ডেস্ক : সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রকাশ্যে ধূমপান প্রসঙ্গে এক বক্তব্যের পর একশ্রেণির মানুষ তার অপসারণ চেয়ে রাজধানীতে বিক্ষোভ করেন। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান।
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও কেউ কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমর্থন করেছেন, আবার কেউ কেউ সমালোচনাও করেছেন।
এবার বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমর্থনে যোগ দিলেন। তিনি বলেন, সিগারেট নারী-পুরুষ দুজনের শরীরের জন্যই ক্ষতিকর। তাই সবারই উচিত ধূমপান থেকে বিরত থাকা।
মঙ্গলবার (৪ মার্চ) বিকালে ফেসবুকে একটি পোস্ট দিয়ে রুকাইয়া জাহান চমক লিখেছেন— সিগারেট একটি নারীর শরীরের জন্য যতটুকু ক্ষতিকর, পুরুষের শরীরের জন্যও ঠিক ততটুকুই ক্ষতিকর । নারী-পুরুষ সবাই ধূমপান করা থেকে বিরত থাকুন।
চমকের এই পোস্টের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। আবার কেউ কেউ কটাক্ষও করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি প্রকাশ্যে ধূমপান প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেছেন, রাস্তায় পুরুষ কিংবা নারী কারোরই সিগারেট খাওয়া উচিত নয়। রোজার সম্মানে বাইরে কোনো খাবার খাওয়াই উচিত নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস