ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভারতকে আড়াইশ রানও করতে দিল না নিউজিল্যান্ড
ডুয়া নিউজ : চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ও ভারত। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য দিয়ে তাই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে তারা। আগে ব্যাট করতে নেমে কিউইদের ২৫০ রানের লক্ষ্য দিয়েছে রোহিত-কোহলিরা।
আজ রবিবার (২ মার্চ) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ৭ বলে ২ মাত্র ২ রান করে ফেরেন শুভমান গিল। ১৭ বলে ১৫ রান করে তাকে সঙ্গ দেন রোহিত।
প্রথমে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি বিরাট কোহলিও। ১৪ বলে ১১ রান করেন তিনি। কিন্তু অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন শ্রেয়াস আইয়ার। তবে ফিফটি তুলতে পারেননি অক্ষর। ৬১ বলে ৪২ রান করে আউট হন তিনি।
কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ৭৫ বলে ফিফটি তুলে নেন স্রেয়াশ আইয়ার। আক্সার প্যাটেলের পর তাকে সঙ্গ দেন লোকেশ রাহুল। তবে সেঞ্চুরি তুলতে পারেননি তিনি। ৯৮ বলে ৭৯ রান করে ক্যাচ আউট হন আইয়ার।
এদিন ইনিংস বড় করতে পারেননি রাহুলও। ২৯ বলে ২৩ রান করে এই ডান হাতি ব্যাটার আউট হলে ব্যাট চালাতে থাকেন হার্দিক পান্ডিয়া। ১৬ রান করে তাকে সঙ্গ দেন জাদেজা।
হার্দিক ৪৫ বলে ৪৫ রান করে শেষদিকে ক্যাচ আউট হন। এরপর মোহাম্মদ শামি ৫ রান করে আউট হলে, ভারত নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করতে সক্ষম হয়।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন ম্যাট হেনরি। এছাড়া, জেমিসন, মিচেল স্যান্টনার, উইল ও'রউর এবং রাচিন রাবিন্দ্রা প্রত্যেকে একটি করে উইকেট নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)