ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ইউজিসির কর্মী বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক পরিচ্ছন্নতাকর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সকালে ইউজিসি ভবনে ওই কর্মচারী হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় এক কর্মকর্তা তাঁকে স্লোগান দিতে দেখে ফেললে তিনি স্লোগান বন্ধ করে সেখান থেকে চলে যান। বিষয়টি ছড়িয়ে পড়ার পর দিনভর ইউজিসি ভবনে এ নিয়ে আলোচনা হয়। পরে কর্তৃপক্ষ ওই কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেয়।
নাম প্রকাশ না করার শর্তে ইউজিসির এক কর্মকর্তা বলেন, ‘যিনি স্লোগান দিয়েছেন, তার নাম সানাউল্লাহ। তিনি একজন পরিচ্ছন্নতাকর্মী। তাকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল। সকালে এ ঘটনার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।’
সোমবার সকালে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে ইউজিসিতে একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। ইউজিসি ভবনের ভেতরে স্লোগান দেওয়ার বিষয়টি জানতে পেরে সভায় অংশ নেওয়া উপাচার্যেরাও এ নিয়ে সমালোচনা করেছেন বলে জানা গেছে।
ইউজিসি সূত্র জানায়, সানাউল্লাহ নামের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ওই কর্মচারী সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ইউজিসি ভবনের চতুর্থ তলায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে এলে নিরাপত্তা কর্মকর্তাকে ডেকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়।
ইউজিসি জানায়, সানাউল্লাহ ফাঁকা পেয়ে ওই স্লোগান দেন। তিনি ইউজিসির নিয়মিত কর্মচারী নন; একটি আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে কমিশনে কাজ করেন। ইউজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁকে সোমবারই বরখাস্ত করা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি