×

ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ২৮ ১৪:৪৩:১৮

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের কারণে গণমাধ্যমকর্মীদের হয়রানির শিকার হতে হবে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাইবার সিকিউরিটি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের উদ্দেশ্য গণমাধ্যমকে লক্ষ্য করা নয়; বরং সমাজের ভারসাম্য রক্ষা করা। গণমাধ্যমকে হয়রানি করার উদ্দেশ্যে এই আইন করা হয়নি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কুমিল্লায় অপ্রতিমের ঘটনাসহ দেশে ডিজিটাল প্ল্যাটফর্মকে কেন্দ্র করে যেসব অপরাধ ঘটছে, সেগুলো প্রতিরোধ করাই সাইবার সুরক্ষা আইনের লক্ষ্য। কোনো সাংবাদিক যেন এই আইনের অপপ্রয়োগের শিকার হন, সরকার তা চায় না।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত