ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আগামীকাল কুবি ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিহত অপ্রতিমের প্রথম জানাজা আগামীকাল সকাল ১০টায় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। পরে সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে কুমিল্লা মেডিক্যাল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষ হওয়ার পর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে অপ্রতিমের মরদেহ বাসায় নেওয়া হয় বলে জানা গেছে।
কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল অপ্রতীম। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে। সন্ধ্যার পরও ফিরে না আসায় তার মা কুমিল্লার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলায় অপ্রতিমের মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জিলানী। তিনি ওই এলাকায় বাঁশ কাটতে গিয়েছিলেন।
আব্দুল কাদের জিলানী জানান, বেলা ১২টার দিকে তারা সেখানে বাঁশ কাটতে যান। এ সময় মাটিতে পড়ে থাকা একটি শিশুকে দেখতে পান তাঁরা। শিশুটির শরীরে রক্তের দাগ ছিল। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনকে জানানো হয়। মামুনসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
এর আগে শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও দক্ষিণ মোড়ের একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ফুটেজে অপ্রতীমকে তুহিন নামের এক কিশোরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে ম্যাজিক প্যারাডাইস পার্কের দিকে যেতে দেখা যায়।
অপ্রতীম হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। প্রথমে তুহিন নামে এক তরুণকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ফাহিম ও আনাস নামে আরও দুজনকে আটক করা হয়।
সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল