×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা 

২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৯:৪৭:২১

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা 

নিজের চাকরিসংক্রান্ত বিষয়ে অন্য কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করালে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ওই তদবিরের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্মচারীর চাকরির নথি বা ডোসিয়ারে সংরক্ষণ করতে হবে বলে কঠোর নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে নির্দেশনা দিয়ে দেশের সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে সরকারি কর্মচারীদের আচরণবিধির বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু সরকারি কর্মচারী চাকরিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তদবির করানোর জন্য বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বা ব্যক্তিদের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে পাঠাচ্ছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর বিধি ২০-এর লঙ্ঘন। পাশাপাশি ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ২(খ) অনুযায়ী এটি ‘অসদাচরণ’-এর শামিল।

কোনো কর্মচারী নিজের পক্ষে অন্য ব্যক্তি বা ব্যক্তিদের মাধ্যমে চাকরিসংক্রান্ত বিষয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করালে সংশ্লিষ্ট শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

এর পাশাপাশি ওই কর্মচারীর পক্ষে করা তদবিরের বিস্তারিত বিবরণ চাকরিসংক্রান্ত নথি বা ডোসিয়ারে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ভবিষ্যতে সংশ্লিষ্ট কর্মচারীর চাকরির নথিতে এ ধরনের তদবিরের তথ্য রেকর্ড হিসেবে থাকবে।

চাকরিসংক্রান্ত কোনো বিষয়ে সমস্যার মুখোমুখি হলে সরকারি কর্মচারীদের নিয়মতান্ত্রিকভাবে প্রতিকার চাওয়ার সুযোগও রাখা হয়েছে। এ ক্ষেত্রে কর্মচারী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাঁর নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন।

এ ধরনের আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ বা কর্তৃপক্ষকে সর্বোচ্চ এক মাসের মধ্যে তা যৌক্তিকভাবে নিষ্পত্তি করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের এই নির্দেশনা দেশের সব সিনিয়র সচিব ও সচিবের পাশাপাশি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত