×

ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

২০২৬ সেপ্টেম্বর ১৬ ১৫:২৬:২৯

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি ও সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা করার সিদ্ধান্তের পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে বিভাগীয় কার্যক্রম চলমান রাখার স্বার্থে একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশ অনুযায়ী, সাময়িক বরখাস্তের সময়ে মো. আপেল মাহমুদ রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন। ওই সময় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাওয়ার অধিকারী হবেন।

অর্থাৎ, বিভাগীয় মামলার কার্যক্রম নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থেকে বিধি অনুযায়ী নির্ধারিত সুযোগ-সুবিধা পাবেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত