×

ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

২০২৬ সেপ্টেম্বর ১৬ ১৩:৩৫:৩৮

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত প্রত্যাশার চেয়ে বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তবে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর লোহিত সাগরের ইয়ানবু টার্মিনাল থেকে তেল রপ্তানি স্থগিত হওয়ায় সরবরাহে সম্ভাব্য বিঘ্ন নিয়ে সতর্ক রয়েছেন বাজার পর্যবেক্ষকরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী রাত ১২টা ২৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা দশমিক ৮৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৭ ডলার ৮২ সেন্টে নেমে আসে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯৭ সেন্ট বা দশমিক ৯২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৪ ডলার ৮৬ সেন্টে দাঁড়ায়।

এর আগে মঙ্গলবার উভয় বেঞ্চমার্কের দাম ৩ ডলারের বেশি বেড়ে লেনদেন শেষ হয়েছিল। ইয়ানবু টার্মিনালে তেল বোঝাই বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়। পাশাপাশি ইউরোপে অপরিশোধিত তেল সরবরাহ কমিয়ে দেওয়ার সৌদি সিদ্ধান্তও বাজারে নতুন করে শঙ্কা তৈরি করেছে।

ফলে একদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি তেল মজুতের প্রভাবে দাম কিছুটা কমলেও, অন্যদিকে সৌদি আরবের তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা বাজারকে অনিশ্চয়তার মধ্যে রেখেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত