ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক তোফাজ্জল হোসেন খানের ইন্তেকাল, উপাচার্যের শোক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তোফাজ্জল হোসেন খান (T H Khan) বার্ধক্যজনিত কারণে আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার বিকাল ৩:০০টায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
অধ্যাপক ড. তোফাজ্জল হোসেন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম অধ্যাপক একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। গবেষণার মাধ্যমে দেশের মাটি ও পরিবেশ বিজ্ঞান শিক্ষার প্রসার এবং এ বিষয়ে দক্ষ জনশক্তি তৈরিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।
উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণায় অধ্যাপক ড. তোফাজ্জল হোসেন খানের অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। একই সঙ্গে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুম অধ্যাপক ড. তোফাজ্জল হোসেন খানের নামাজে জানাজা আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার বাদ-এশা মধুবাগ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু