ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৩ শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ্টেম্বর
ডুয়া ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী শূন্য পদে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ১৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকরা এসব পদে আবেদন করতে পারবেন। এ জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নিয়োগসংক্রান্ত এসব তথ্য জানানো হয়েছে।
সহকারী অধ্যাপক (গ্রেড-৬) পদে মোট তিনজন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে আইনে একটি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে একটি এবং দর্শনে একটি পদ রয়েছে।
প্রভাষক (গ্রেড-৯) পদে নিয়োগ দেওয়া হবে ১০ জনকে। এর মধ্যে আইনে দুটি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, দর্শন, মনোবিজ্ঞান এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে একটি করে পদ রয়েছে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরির ওয়েবসাইটে এ আবেদন করা যাবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে ১২ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
নিয়োগের বিস্তারিত শর্তাবলি, প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং আবেদন ফরম বিশ্ববিদ্যালয়েরওয়েবসাইটে পাওয়া যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্যও সেখানে দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি