ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ট্রাইব্যুনালে নামাজ পড়ার সুযোগ চান পলক
নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে দুটি সুবিধা চেয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি নামাজ আদায় ও আইনজীবীদের সঙ্গে পরামর্শের জন্য দুই ঘণ্টা সময় চান। এ সময় তিনি ট্রাইব্যুনালের কাছে দুটি প্রশ্নও রাখেন।
কাঠগড়ায় দাঁড়িয়ে প্রথম আর্জিতে পলক বলেন, নামাজ আদায় ও আইনজীবীদের সঙ্গে পরামর্শের জন্য তিনি দুই ঘণ্টা সময় চান।
এরপর আদালতে আনার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রী। তিনি বলেন, এদিন তাঁকে দুহাত পিছমোড়া করে হাতকড়া পরিয়ে আনা হয়েছে। এর কারণও জানতে চান তিনি।
জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, এটি হয়তো নিরাপত্তার স্বার্থে পুলিশ করেছে। এর সঠিক ব্যাখ্যা পুলিশই দিতে পারবে।
পরবর্তীতে ট্রাইব্যুনালের কম্পিউটার ব্যবস্থাপনার দিকে ইঙ্গিত করে পলক বলেন, ট্রাইব্যুনালে ব্যবহৃত উইন্ডোজটি ঝুঁকিপূর্ণ এবং এটি একটি পাইরেটেড সফটওয়্যার।
জবাবে প্রসিকিউটর তামিম জানান, বিষয়টি খতিয়ে দেখতে তাঁরা আইটি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবেন।
এদিকে শুনানিকালে ট্রাইব্যুনালে এই মামলার নবম সাক্ষীর জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়। জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলক আসামি। মামলার অপর আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক রয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ