×

ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

মিয়ানমারে পাচারের সময় ৭০০ বস্তা সার জব্দ

২০২৬ সেপ্টেম্বর ১১ ১৯:৪৭:৪২

মিয়ানমারে পাচারের সময় ৭০০ বস্তা সার জব্দ

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ তিনটি ট্রাক জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ ঘটনায় পাচারকারী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া এলাকা থেকে এসব সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার ৮ লাখ ৭৫ হাজার টাকায় সন্দ্বীপের এক ডিলারের কাছে বিক্রি করে দেওয়া হয়।

চট্টগ্রাম কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাট এলাকায় ভাটিয়ারী স্টেশন কোস্টগার্ড অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে সাগরপথে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে তিনটি ট্রাক থেকে কার্গো বোটে রাসায়নিক ইউরিয়া সার তোলার সময় দুজনকে হাতেনাতে আটক করে কোস্টগার্ড। অভিযানে ৭০০ বস্তা সার জব্দ করা হয়।

চট্টগ্রাম কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা ইউরিয়া সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সারগুলো নিলামে বিক্রি করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত